লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ফিনিক্স ফাইন্যান্স
সমাপ্ত বছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। আলোচ্য সময়ের জন্য কোন লভ্যাংশ দিবে না কোম্পানিটি।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে ২০১৯ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো ফিনিক্স ফাইন্যান্স।
সমাপ্ত ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা, যেখানে আগের বছরও ২ টাকা ১১ পয়সা লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি।
শেয়ার প্রতি আয়ে লোাকসান বাড়ার পাশাপাশি সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও (এনএভি) কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ১৮ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে এনএভি ছিলো ১৭ টাকা ৫৪ পয়সা।
আগামী ১২ অক্টোবর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
অর্থসংবাদ/এমআই