আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


সোমবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুড়াপাড়া (এসিআই সল্টের পাশে), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণগাঁও, ছোনাবো, ভুলতা, গাওসিয়া, রূপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।


বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা