Ortho Songbad আর্কাইভ

বিবিএস ক্যাবলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বিবিএস ক্যাবলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। এছাড়া, সভায় সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

প্রসঙ্গত, গত ২০২২ হিসাব বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ৮ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার