Ortho Songbad আর্কাইভ

জমি কিনবে এডিএন টেলিকম

জমি কিনবে এডিএন টেলিকম

পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে। কোম্পানিটি গাজীপুরের সদরে ২৩৫ ডেসিমেল জমি কিনবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া জমি কিনতে ২ কোটি ৩০ লাখ ১১ হাজার টাকা ব্যয় হবে। এ জমি গাজীপুর সদরের ২৯ নং কোয়ের মৌজায়।


কোম্পানির ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার