Ortho Songbad আর্কাইভ

রাইস ব্র্যান অয়েল উৎপাদন করবে এমারেল্ড অয়েল

রাইস ব্র্যান অয়েল উৎপাদন করবে এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ রাইস ব্র্যান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, ব্র্যান অয়েল উৎপাদনের লক্ষ্যে যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি ফিনিশড রাইস ব্র্যান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে; যা লোকাল মার্কেটে বাজারজাত করবে এবং জাপানের মার্কেটে রপ্তানি করবে।


উল্লেখ্য, ডিএসইতে আজ সোমবার এমারেল্ড অয়েলের শেয়ারটি ১৪৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার