অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না ইমাম বাটন

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না ইমাম বাটন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।


উল্লেখ্য, কোম্পানিটির গত ৫ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ১০৩ টাকা ৫০ পয়সা। আর ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৩৬ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩২ টাকা ৮০ টাকা।


এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন