সেলিব্রিটি ক্রিকেট লিগে হাতাহাতি, আহত ৬

সেলিব্রিটি ক্রিকেট লিগে হাতাহাতি, আহত ৬
রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এ লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে।

নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়। তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একসময় মারামারিতে রূপ নেয়।

মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হেরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। প্রায় দুই সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার