দর বৃদ্ধির শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সোমবার (০২ অক্টোবর) রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিলো ৫৭ টাকা ৪০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। আর ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং এমবি ফার্মা।
অর্থসংবাদ/এমআই