Ortho Songbad আর্কাইভ

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৭৪তম সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও কোম্পানিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার।

সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন এমআই সিমেন্ট ও ক্রাউন পাওয়ার জেনারেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। এছাড়াও জিপিএইচ ইস্পাত ও জিপিএইচ পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বেও আছেন এ ব্যবসায়ী।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান একইসঙ্গে মো. নুরুল আকতার এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।


মুল সাইট থেকে

পুজিবাজার