Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক রিটার্নে মুনাফার ৪ খাতের বিনিয়োগকারীরা

সাপ্তাহিক রিটার্নে মুনাফার ৪ খাতের বিনিয়োগকারীরা

সমাপ্ত সপ্তাহে (০১-০৫ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে মাত্র ৪ খাতের শেয়ার দর বেড়েছে। দর বাড়াতে এই ৪ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছে। আলোচ্য সপ্তাহে দর কমেছে ১১টি খাতে এবং বাকী ৫টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।


ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রকৌশল খাতে। এই খাতে ১ দশমিক ৯০ শতাংশ দর বেড়েছে।


এছাড়া, পাট খাতে ০ দশমিক ৬০ শতাংশ এবং সিমেন্ট ও ফার্মা খাতে সমান ০ দশমিক ১০ শতাংশ হারে দর বেড়েছে।


অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে- সিরামিক খাত, যোগাযোগ খাত, ব্যাংক খাত, বিবিধ খাত এবং আর্থিক খাত।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার