Ortho Songbad আর্কাইভ

দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ প্রেরণ

দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ প্রেরণ
সমাপ্ত সময়ের (৩০ জুন, ২০২৩) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ড দুইটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ফান্ড ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আর এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড লভ্যাংশ দিয়েছিলো ১ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার