শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন

শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ অক্টোবর) শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১৪০ টাকা ৯০ পয়সায়।

দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারদর আজ ১২ টাকা বা ৪ দশমিক ৮৬ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর কমেছে ৩৭ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৭০ শতাংশ।

মঙ্গলবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, পূবালী ব্যাংক, তশরিফা ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি এবং নাভানা সিএনজি লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন