দরবৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

দরবৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে লেনদেন অংশ নেওয়া ২৮১ কোম্পানির মধ্যে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (১১ সেপ্টেম্বর) ফু-ওয়াং ফুডসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির সবশেষ শেয়ারদর ছিলো ৩৩ টাকা ২০ পয়সা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া ৯ দশমিক ৫৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ।

বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন, সোনালী আঁশ, ওয়াইমেক্ম ইলেকট্রোডস, ইয়াকিন পলিমার, মেঘনা সিমেন্ট, ইনটেক এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন