ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি শাহ আবিদ হোসেন

ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি শাহ আবিদ হোসেন

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্যকে পদায়ন করা হয়েছে পুলিশ সদরদপ্তরে।


বুধবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবুর রহমান শেখ।


প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) দেবদাস ভট্টাচার্য্যকে (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।


গত বছরের ২৪ জুলাই দেবদাস ভট্টাচার্য্য ময়মনসিংহ রেঞ্জের দায়িত্ব পান। চলতি বছরের আগস্টে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। শাহ আবিদ হোসেন গত বছরের জুনে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা