স্বর্ণের দাম বাড়লো

স্বর্ণের দাম বাড়লো
আবারও লাখের কাছাকাছি পৌঁছেছে স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ৩৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৪ অক্টোবর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৪ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এ দাম কার্যকর হয় ৫ অক্টোবর থেকে।

তার তিন দিন আগে ৩০ সেপ্টেম্বরও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা ৯৮ হাজার ২১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৭৭৮ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৩৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৬৬ হাজার ৯৬১ টাকা নির্ধারণ করা হয়। এ দাম কার্যকর হয়েছিল ১ অক্টোবর থেকে।

তারও আগে ২৭ সেপ্টেম্বর লাখ টাকা পেরোনো স্বর্ণের দাম সামান্য কমে লাখের নিচে নেমে যায়। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৯৯ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতম পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়।

গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময় সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৬৯ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো