Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম লাইফ ইন্স্যুরেন্স

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০০৭ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার