Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো কাশেম ইন্ডাস্ট্রিজ

পর্ষদ সভার তারিখ জানালো কাশেম ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৫ অক্টোবর দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার