Ortho Songbad আর্কাইভ

আখাউড়ায় ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

আখাউড়ায় ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার (২০ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত এবং শুক্রবার (২৭ অক্টোবর) ও শনিবার (২৮ অক্টোবর) পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মাঝখানে বুধবার ও বৃস্পতিবার তথা ২৫ ও ২৬ অক্টোবর আমদানি-রপ্তানি চলবে। এছাড়া রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার