Ortho Songbad আর্কাইভ

বোর্ড সভার তারিখ জানালো এমজেএল বিডি

বোর্ড সভার তারিখ জানালো এমজেএল বিডি
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ২০১১ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া এমজেএল বাংলাদেশ বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ৫০ শতাংশ বা শেয়ার প্রতি ৫ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার