গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৭৫ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৯৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ৫ টাকা ১১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৫ টাকা ৭৯ পয়সা।
অর্থসংবাদ/এসএম