এপেক্স ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন

এপেক্স ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এপেক্স ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ২৯ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩৫ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ২৮৩ টাকা ১০ পয়সায়।

দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইমাম বাটনের শেয়ারদর আজ ১২ টাকা ৭০ বা ৮ দশমিক ০৬ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর কমেছে ৬০ পয়সা বা ৪ দশমিক ৭২ শতাংশ।

বৃহস্পতিবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, ইনটেক লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ড্যাফোডিল কম্পিটার্স,এমবি ফার্মা, জিকিউ বলপেন এবং জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন