সাউথইস্ট ব্যাংকের ইপিএস বেড়েছে তিন গুণ

সাউথইস্ট ব্যাংকের ইপিএস বেড়েছে তিন গুণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ব্যাংকেরপরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ৩০ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৬৭ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৭০ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন