লিবরা ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা

লিবরা ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন,২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশন লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৮০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫০ শতাংশ বোনাস আর বাকী ৩০ শতাংশ নগদ লভ্যাংশ। তবে নগদ লভ্যাংশ শুধু সাধারণ বিনিয়োগকারীরা পাবেন।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।


ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন