Ortho Songbad আর্কাইভ

রেইনউইক যজ্ঞেশ্বরের পর্ষদ সভা ২৬ অক্টোবর

রেইনউইক যজ্ঞেশ্বরের পর্ষদ সভা ২৬ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেইনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর দুপুর ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


এছাড়া, একই সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার