লেনদেনের শীর্ষে স্কায়ার ফার্মা

লেনদেনের শীর্ষে স্কায়ার ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কায়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২৫ অক্টোবর) ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটির ১৭ লাখ ৬৩ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৭ কোটি ১১ লাখ টাকার বেশি।


লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের ২৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


আজ ডিএসইতে শীর্ষ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, সি পার্ল বিচ, জেমিনি সি ফুড, ফু ওয়াং ফুড, ওরিয়ন ইনফিউশন, কোহিনূর কেমিক্যাল এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।


এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৮টি, বিপরীতে ৭১ কোম্পানির শেয়ারদর বেড়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন