বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা তুলবে পূবালী ব্যাংক

বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা তুলবে পূবালী ব্যাংক
চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১৪০৭তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এর উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের পর্যাপ্ততা নিশ্চিত করা।

তবে প্রস্তাবিত বন্ডের মেয়াদ ও সুদের হার কত হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন