নতুন ডিএমডি’র যোগদান রূপালী ব্যাংকে

নতুন ডিএমডি’র যোগদান রূপালী ব্যাংকে
রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি যোগদান করেছেন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। ডিএমডি হিসেবে পদোন্নতি পাওয়ার পূর্বে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে শাখা প্রধান ছাড়াও তথ্য প্রযুক্তি বিভাগ, অল্টারনেট ব্যাংকিং বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.কম (ব্যবস্থাপনা) এবং পরবর্তীতে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি