প্রথমবারের মতো নগদ লভ্যাংশ ঘোষণা করলো ইমাম বাটন

প্রথমবারের মতো নগদ লভ্যাংশ ঘোষণা করলো ইমাম বাটন
শেয়ারবাজারের তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্তর্বতীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি প্রথমবারের মতো শেয়ারহোল্ডারদের নগদ ১ শতাংশ লভ্যাংশ দেবে।

শনিবার (২৮ অক্টোবর) কোম্পানিটির পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৩ পয়সা।

আগামী ১৬ নভেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন