দেড় ঘণ্টায় ৩ কোম্পানি হল্টেড

দেড় ঘণ্টায় ৩ কোম্পানি হল্টেড
মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড এয়ারওয়েজ, এশিয়া ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৩৪ মিনিট পর্যন্ত ইউনাইটেড এয়ারওয়েজের স্ক্রিনে ২৫ লাখ ৮৩ হাজার ৯৩৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২ টাকা ২০ পয়সা।

এদিকে একই সময়ে এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৭ লাখ ৭ হাজার ৭৯০টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৪৪ টাকা ৫০ পয়সা।

একই সময়ে সানলাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন