Ortho Songbad আর্কাইভ

বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তার সাম্প্রতিক তিন দিনের সরকারি সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে বিকেলে সংবাদ সম্মেলন করবেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে যোগদান শেষে ২৭ অক্টোবর দেশে ফেরেন।


প্রতিবার বিদেশ সফর শেষে সংবাদ সম্মেলন করেন সরকারপ্রধান। সবশেষ গত ৬ অক্টোবর তিনি সংবাদ সম্মেলন করেন ভারতে জি টোয়েন্টি সম্মেলন এবং জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানাতে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার