স্মার্ট বাংলাদেশের সাথে আগামীতে গতিশীল পুঁজিবাজার পাবো

স্মার্ট বাংলাদেশের সাথে আগামীতে গতিশীল পুঁজিবাজার পাবো
স্মার্ট বাংলাদেশের বাস্তাবায়নের সাথে আগামীতে আমরা একটি গতিশীল পুঁজিবাজার পাবো, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু।

সোমবার (৩০ অক্টোবর) জার্মানির বার্লিনে আয়োজিত "দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ" শীর্ষক রোডশোতে প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিএসই’র চেয়ারম্যান বলেন, বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের অন্যতম উপাদান হলো স্মার্ট টেকনোলজি ও স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমির ২টি খাত রয়েছে। একটি হলো ক্যাপিটাল মার্কেট, অন্যটি হলো মানি মার্কেট। স্মার্ট ইকোনমি বিনির্মানে উভয় খাতের অবদান রয়েছে। ইতোমধ্যে আমারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি এবং দেশে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এরপরও আরও কিছু প্রযুক্তি সংযোজন করতে হবে। এর পাশাপাশি আমাদের স্মার্ট ইকোনমি নিয়েও কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। ডিএসই’র বাজার মূলধন হলো ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত। বাংলাদেশে বর্তমানে উদ্ভাবনী প্রকল্পসমূহে এবং স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতিমূলক প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। আমরা ব্র্যাসেলস স্টক এক্সচেঞ্জের সাথে বাংলাদের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবো। আগামীতে স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নের সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার পাব, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় ড. হাসান বাবু প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করে বিনিয়োগের আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং জার্মানির বিনিয়োগকারীবৃন্দ।

প্রসঙ্গত, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের বিভিন্ন শহরে বিএসইসি এবং বিডার যৌথ উদ্যোগে একাধিক রোড শো অনুষ্ঠিত হচ্ছে। এতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল রোড শো-তে অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, মোঃ শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান৷

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন