ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের মশাল মিছিল সন্ধ্যায়

ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের মশাল মিছিল সন্ধ্যায়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধা ও লাঠিচার্জের শিকার হয়েছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন।

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

শাহবাগ মোড়ের গণজমায়েত থেকে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় ধর্ষণবিরোধী মিছিলটি। কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে পাঁচজন আহত হন। পরে সেখান থেকে সরে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দেয় ছাত্র ইউনিয়ন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা