Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো ন্যাশনাল টিউবস

পর্ষদ সভার তারিখ জানালো ন্যাশনাল টিউবস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেডের পর্ষদ সভা আগামী ৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার