Ortho Songbad আর্কাইভ

ইস্টার্ন লুব্রিকেন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ

ইস্টার্ন লুব্রিকেন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ
গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।

বৃহস্পতিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে ২৩ পয়সা ইপিএস হয়েছিল।

সমাপ্ত প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১৫ টাকা ৭৮ পয়সায়।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯০ টাকা ৮০ পয়সা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার