২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু
দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৯৯ জন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৫১ জন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে তাদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় দুজন, বরিশালে দুজন, সিলেট একজন ও রংপুর দুজন রয়েছেন।

করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৯৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৪৫টি। পরীক্ষায় নতুন করে ১ হাজার ৪৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৫১ জনসহ করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৬৫১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৬৪ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো