প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন

প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন
জেলহত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবি জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ।

এ তিন দাবির বিষয়ে সোহেল তাজ বলেন, প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন অতিসত্বর তিন দাবি বাস্তবায়িত হবে।

শুক্রবার ( ৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সোহেল তাজ বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি গত দুই বছর ধরে স্মারকলিপি প্রদান করছি। গতকাল রাতে আমি উনার সাথে দেখা করেছি। প্রধানমন্ত্রীর সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে দীর্ঘক্ষণ। আমি আমার তিন দাবির যৌক্তিকতা উনার কাছে তুলে ধরেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার দাবির সঙ্গে সম্পূর্ণভাবে একমত হয়েছেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন অতিসত্বর এই তিন দাবি ইনশাল্লাহ বাস্তবায়িত হবে বাংলাদেশে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা