দরবৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

দরবৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ২৯৯ কোম্পানির মধ্যে ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ নভেম্বর) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এছাড়া শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইস্টার্ন ইন্স্যুরেন্স।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, শমরিতা হসপিটাল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, খুলনা প্রিন্টিং এবং আজিজ পাইপস লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন