ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন

ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৬টি কোম্পানির সর্বমোট ৫৩ লাখ ৩২ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৮ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আজ রবিবার (৫ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের। কোম্পানিটির ১ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।


এদিন ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, গ্রামীণফোন, ইউনাইটেড ইন্স্যুরেন্সের, ন্যাশনাল ব্যাংক, খান ব্রাদার্স, এসোসিয়েটেড অক্সিজেন এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন