Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে ফার্মা এইডস

নগদ লভ্যাংশ দেবে ফার্মা এইডস

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।


সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ টাকা ০৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ টাকা ১৪ পয়সা।


আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৯১ টাকা ২৮ পয়সা এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০২ টাকা ৩৩ পয়সা।


আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার