বিআইএফসির তিন প্রান্তিক একত্রে প্রকাশ
সমাপ্ত ২০২২ হিসাববছরের অনিরীক্ষিত তিন আর্থিক প্রতিবেদন একত্রে প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বা বিআইএফসি।
মঙ্গলবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে গত হিসাববছরের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সমাপ্ত ২০২২ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে ২ টাকা ২৫ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে ২ টাকা ২৪ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ৮৮ পয়সা লোকসান হয়েছিল।
২০২২ হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৫ টাকা ০৮ পয়সা। গত বছরের একই সময়ে ৬ টাকা ৩৭ পয়সা লোকসান হয়েছিল।
সমাপ্ত ২০২২ হিসাববছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১১১ টাকা ৯২ পয়সায়।
অর্থসংবাদ/এমআই