Ortho Songbad আর্কাইভ

স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভা তারিখ নির্ধারণ

স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভা তারিখ নির্ধারণ
পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগামী ১৫ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার