Ortho Songbad আর্কাইভ

আইসিবির লভ্যাংশ ঘোষণা

আইসিবির লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ হারে লভ্যাংশ দেবে। এর অর্ধেক বোনাস ও অর্ধেক নগদ লভ্যাংশ।


বুধবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭১পয়সা।


গত ৩০ জুন,২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ৩৪ পয়সা।


আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার