Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিকে লোকসানে পাওয়ার গ্রিড

প্রথম প্রান্তিকে লোকসানে পাওয়ার গ্রিড

গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।


বুধবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬ টাকা ৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৪৩ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬১ টাকা ৩ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার