Ortho Songbad আর্কাইভ

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) এক উদ্যোক্তা পরিচালক এক লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এম এ কাশেম তার স্ত্রী মুনিরা বেগম মুন্নিকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ১ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করেন।

ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তারা এই লেনদেন সম্পন্ন করেন।

এর আগে, গত ২৩ অক্টোবর এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এম এ কাশেম শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার