মিউচ্যুয়াল ফান্ড রিফর্মের কাজ করছে বিএসইসি

মিউচ্যুয়াল ফান্ড রিফর্মের কাজ করছে বিএসইসি
মিউচ্যুয়াল ফান্ড তার গৌরব হারিয়েছে। এ জন্য কমিশন তা রিফর্মের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। তিনি বলেন, মিউচ্যুয়াল ফান্ড এক সময় বেশ ভালো ছিলো। এখন তা নেই। এ জন্য তা ডেভেলপ করা জরুরি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসএম) আয়োজিত “ইমপ্যাক্ট অব কোভিড-১৯ পেন্ডামিক অন দ্যা ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্যা ইমপর্টেন্স অব ইনভেস্টর এডুকেশন অ্যান্ড ইনভেস্টর প্রটেকশন” শীর্ষক এক ওয়েবিনারের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

ওয়েবিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, বিআইসিএমের অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ এফসিএমএ সিজিআইএ প্রমুখ।

তিনি বলেন, উন্নত বিশ্বের বাজারগুলোতে বিনিয়োগকারীরা লভ্যাংশের দিকে বেশি নজর না দিয়ে তারা প্রবৃদ্ধির দিকে নজর বেশি দেয়। তবে আমাদের দেশের চিত্র ভিন্ন। বিনিয়োগকারীদের এ বিষয়ে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের উচিত হবে জেনে বুঝে ভালো শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা। এটা করতে পারলে এখান থেকে সহজেই রিটার্ন পাওয়া সম্ভব।

মো. সাইফুর রহমান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অনেক কোম্পানিই পিএসআই ঘোষণার ক্ষেত্রে কিছু অনিয়ম করে। এটা বিনিয়োগকারীদের জন্য অনেক বিড়ম্বনার। এ জন্য কমিশন পিএসআইতে ডিসিপ্লিন আনতে কাজ করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন