দেড় ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১৬৭ কোটি টাকার বেশি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৫ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।


প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৩ এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে।


এই সময়ের মধ্যে মোট ১৬৭ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।


এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৬টির, কমেছে ৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ১১৯টি কোম্পানির শেয়ার দর।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন