ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৬টি কোম্পানির সর্বমোট ৮০ লাখ ৫৫ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ২৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির আজ ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের লেনদেন হয়েছে ১ কোটি ৫৮ লাখ টাকার।


এছাড়া, আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ১ কোটি ৫৪ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭২ লাখ, একমি ল্যাবের ৫৮ লাখ, শাহজিবাজারের ৯৬ লাখ, লাফার্জহোলসিমের ৬০ লাখ ও বেক্সিমকো ফার্মার ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন