ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে ২১ নভেম্বর
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে ওইদিন ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট যানবাহন ব্যতীত সব ধরনের যানবাহনকে এলাকাটি পরিহার করার অনুরোধ জানানো হয়।
অর্থসংবাদ/এমআই