Ortho Songbad আর্কাইভ

সপ্তাহজুড়ে জেমিনি সি ফুডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহজুড়ে জেমিনি সি ফুডের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (১২ নভেম্বর-১৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে জেমিনি সি ফুড লিমিটেডের।


ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে জেমিনি সি ফুডের শেয়ার দাম কমেছে ২২দশমিক ৪৪ শতাংশ।


এপেক্স ফুটওয়্যার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ৭৭ শতাংশ। আর ১৪ দশমিক ৫১ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড।


টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মন্নু এগ্রো, আরামিট, শমরিতা হসপিটাল, ক্যাপিটেক গ্রোথ ফান্ড, ওয়াইম্যাক্স, জিকিউ বলপেন এবং কে এন্ড কিউ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার