লোকসানে ১০ খাতের বিনিয়োগকারীরা

লোকসানে ১০ খাতের বিনিয়োগকারীরা

সমাপ্ত সপ্তাহে (১২-১৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতে। দর কমায় এই ১০ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। অন্যদিকে দর বেড়েছে ৬ খাতে। আর দর অপরিবর্তিত রয়েছে ৪টি খাতে।


ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এই খাতে ৪ দশমিক ৪ শতাংশ দর কমেছে। ভ্রমণ খাতে ৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ট্যানারি খাতে ২ দশমিক ৪ শতাংশ দর কমেছে।


তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা খাতে ১ দশমিক ৯ শতাংশ, কাগজ খাতে ১ দশমিক ৩ শতাংশ, জীবন বিমা খাতে ০ দশমিক ৭ শতাংশ, খাদ্য খাত ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ০ দশমিক ৬ শতাংশ, সাধারণ বীমা খাতে ০ দশমিক ৫ শতাংশ এবং সিমেন্ট খাতে ০ দশমিক ২ শতাংশ দর কমেছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন